ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলীকদম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬

আলীকদম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।

এরই ধারাবাহিকতায় আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং বান্দরবান রিজিয়ন (সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক সহযোগিতায় আলীকদম জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডাররা তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২ লাখ ৮৪ হাজার ৪৪৭ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী কেবল দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ।

ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলীকদম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ