রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৬২৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৯২৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৭টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৩টি মামলা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে ৩৩৪টি যানবাহন ডাম্পিং এবং ১৬৬টি যানবাহন রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন