ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাহজাদপুরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথ বিভাগের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন ব্যবহার করে মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন। সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ ও আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা হুমায়ুনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক ও জনপথের ক্যানেল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সংবাদ প্রকাশ করায় স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী ও সাংবাদিক জাহিদ হাসানকে হুমকি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয়। পাশাপাশি সাংবাদিক রায়হান আলী, জাহিদ হাসান ও জাহিদ হাসানের স্ত্রীর নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জোরপূর্বক দখলকৃত বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে এ হয়রানিমূলক মামলা করেছেন। তারা বলেন, ৫ আগস্টের পর বিধিবহির্ভূতভাবে বিআরডিবির চেয়ারম্যান পদ দখলের পর থেকেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন এবং উপজেলাজুড়ে বিভিন্ন স্থানে বালু দখলসহ অবৈধভাবে সরকারি মাটি কেটে ইটভাটায় বিক্রি শুরু করেন। এসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

বক্তারা আরও বলেন, গত ১৮ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগের ক্যানেলে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিক ও এক সাংবাদিকের স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও সমাবেশে উপজেলার কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ