ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও আসন্ন গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে একটি সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকালে লামা তথ্য অফিসের আয়োজনে এ ভোটালাপ/টেন মিনিট ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার ও সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উল আলম। এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব মানিক বড়ুয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন