ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরিণাকুণ্ডুর গ্রামগঞ্জে গণসংযোগে এডভোকেট এম.এ মজিদ

ঝিনাইদহ-২ আসনে বিএনপির ধারাবাহিক পথসভা শুরু

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহ-২ আসনে বিএনপির ধারাবাহিক পথসভা শুরু
বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মজিদ। ছবিঃ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে ধারাবাহিক পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির অংশ হিসেবে হরিণাকুণ্ডু উপজেলার গ্রামগঞ্জের অলিগলিতে ছুটে চলছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ মজিদ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের দখলপুর বাজার সংলগ্ন পারদখলপুর কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, গ্রাম থেকে শহর—ঝিনাইদহ-২ আসনের আপামর জনসাধারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট এম.এ মজিদকে সংসদে দেখতে চায়। এ লক্ষ্যকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা ভোট সংগ্রহে ব্যাপকভাবে মাঠে কাজ করছেন। দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই দলের মূল লক্ষ্য।

বিএনপি নেতা তোয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এম.এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আলী হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিশেষ করে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান,  ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছাব্দার হোসেন সহ আরো অনেকেই। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝিনাইদহ-২ আসনে বিএনপির ধারাবাহিক পথসভা শুরু

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ