ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলাগুলোতে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রায় তিনশ গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা রয়েছে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন