সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম, সংগঠনের সদস্য আফরোজা মিমি, জবা রায়, রাকিবুল ইসলাম রোহান ও আশিকুজ্জামান আশিক।
অনুষ্ঠানে আহ্বায়ক সাকিল ইসলাম বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবুজ বাংলাদেশ সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
তিনি আরও জানান, শীত মৌসুমে শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন