নওগাঁ–৪ (মান্দা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারো বিএনপির মনোনীত প্রার্থীকে শোকজ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানে দোকানে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা ক্যালেন্ডার বিতরণ ও যানবাহনে দলীয় প্রতীক সংবলিত স্টিকার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময় ও অনুমতি ছাড়া এ ধরনের প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও প্রকাশ্যে দলীয় প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানোয় বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। আরো বলা হয় তিনি ফ্যামিলি কার্ড কৃষি কার্ড বিতরণ করছেন যা সম্পুর্ন আচরণ বিধি লংঘন।
এ বিষয়ে প্রাপ্ত অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে নওগাঁ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থীক ডাঃ ইকরামুল বারী টিপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগেও একই আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীকে সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। বারবার এমন ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন