চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গরিব ও দুস্থ ৩৫০ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিজিবি ও সীমান্ত ব্যাংক পিএলসি সাতকানিয়া শাখার যৌথ উদ্যোগে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিবিজিএম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল আবদুল্লাহ আল জাহিদ, পিএসসি, লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি, ম্রে দেওয়ান মাহমুদ ইয়ার চৌধুরী, এসজিপি, পিএসসি এবং সীমান্ত ব্যাংক পিএলসি সাতকানিয়া শাখার ব্যবস্থাপক ফজলুল হক চৌধুরী, এফএভিপি।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের নিরাপত্তার পাশাপাশি জনসেবা ও মানবিক সহায়তায় বিজিবি সবসময় সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত অসহায় মানুষের জন্য এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ ও প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন