ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কার্টনে ভরে চলন্ত মোটরসাইকেল থেকে নবজাতককে ছুড়ে ফেললেন

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬

কার্টনে ভরে চলন্ত মোটরসাইকেল থেকে নবজাতককে ছুড়ে ফেললেন
সংগ্রহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কার্টন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতের দিকে হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কল আসে। কলার জানান, হাজির বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতক ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনসহ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ভালুকা মডেল থানায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার আগে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক নবজাতকসহ কার্টনটি চলন্ত অবস্থায় মহাসড়কের পাশে ছুড়ে ফেলে পালিয়ে যান। পাশে থাকা কয়েকজন বিষয়টি দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান এবং একজন ৯৯৯ নম্বরে কল দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, নবজাতকটি সদ্য জন্মগ্রহণ করেছিল এবং অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের পর নাভি কাটার অল্প সময়ের মধ্যেই তাকে কার্টনে ভরে ফেলে রাখা হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কার্টনে ভরে চলন্ত মোটরসাইকেল থেকে নবজাতককে ছুড়ে ফেললেন

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কার্টন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতের দিকে হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কল আসে। কলার জানান, হাজির বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টনের ভেতর নবজাতক ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনসহ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ভালুকা মডেল থানায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার আগে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক নবজাতকসহ কার্টনটি চলন্ত অবস্থায় মহাসড়কের পাশে ছুড়ে ফেলে পালিয়ে যান। পাশে থাকা কয়েকজন বিষয়টি দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান এবং একজন ৯৯৯ নম্বরে কল দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, নবজাতকটি সদ্য জন্মগ্রহণ করেছিল এবং অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের পর নাভি কাটার অল্প সময়ের মধ্যেই তাকে কার্টনে ভরে ফেলে রাখা হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ