ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুক্তির আগেই শীর্ষে শাহরুখ খানের ‘কিং’

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

মুক্তির আগেই শীর্ষে শাহরুখ খানের ‘কিং’
চিত্র : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ মুক্তির আগেই বিশ্বব্যাপী আলোচনার শীর্ষে উঠে এসেছে।

জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার IMDb সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকাতে ছবিটি প্রথম স্থান দখল করেছে।

IMDb প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে। এতে হিন্দি, তেলেগু, তামিলসহ বিভিন্ন ভাষার ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে শাহরুখের ‘কিং’ শীর্ষে থাকা ভারতীয় সিনেমার প্রতি বৈশ্বিক আগ্রহের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। মুক্তির আগে এমন জনপ্রিয়তা শাহরুখ খানের ক্যারিশমা ও ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রভাবকে আরও স্পষ্ট করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুক্তির আগেই শীর্ষে শাহরুখ খানের ‘কিং’

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ মুক্তির আগেই বিশ্বব্যাপী আলোচনার শীর্ষে উঠে এসেছে।

জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার IMDb সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকাতে ছবিটি প্রথম স্থান দখল করেছে।

IMDb প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে। এতে হিন্দি, তেলেগু, তামিলসহ বিভিন্ন ভাষার ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে শাহরুখের ‘কিং’ শীর্ষে থাকা ভারতীয় সিনেমার প্রতি বৈশ্বিক আগ্রহের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। মুক্তির আগে এমন জনপ্রিয়তা শাহরুখ খানের ক্যারিশমা ও ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রভাবকে আরও স্পষ্ট করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ