বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন তৌফিক ইমাম, যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন মোসাদ্দেক মেহদি ইমাম, উপসচিব (প্রশাসন-২ শাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত বিশ্বাস, থানা স্বাস্থ্য কর্মকর্তা শান্তনু বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ এহসান।
সেটির সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বরকল উপজেলার বিভিন্ন বাজার ও গণসমাবেশস্থলে ইতোমধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সাধারণ জনগণকে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব বোঝানো হচ্ছে এবং “হ্যাঁ” বা "না" ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে। সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন