সুইডেনের ফুটবল জাগলার ড্যানিয়েল ইয়াকোব নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। তিনি ২৮ ঘণ্টা ২১ মিনিট ২ সেকেন্ড ফুটবল শূন্যে ভাসিয়ে রাখার কীর্তি সম্পন্ন করেছেন। এই অসাধারণ রেকর্ডের আয়োজন করা হয় লিঙ্কোপিং শহরের রিডশালেন স্পোর্টস কমপ্লেক্সে।
এর আগে ২০১০ সালে ব্রিটিশ ফুটবলার ড্যান ম্যাগনেস ২৬ ঘণ্টা বল নিয়ন্ত্রণের রেকর্ড করেছিলেন। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়কে বল মাটিতে পড়তে না দিয়ে কেবল পা, হাঁটু, বুক ও মাথা ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে হয়। প্রতি ৩ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ মিনিট বিরতি নেওয়ার অনুমতি ছিল। এই ফুটবলের দক্ষতাকে বলা হয় “কিপি-আপি” বা কিক-আপস।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে বল নিয়ন্ত্রণ করতে পারার জন্য খেলোয়াড়ের শারীরিক ফিটনেস, মানসিক একাগ্রতা ও টেকনিক অসাধারণ হতে হবে। ড্যানিয়েল ইয়াকোবের এই কীর্তি ফুটবল ও এথলেটিক্সের জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন