বলিউড অভিনেতা সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী প্রতীক বচ্চন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্রের পক্ষ থেকে তার কাছে ১০ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে। দাবি পূরণ না হলে গায়ককে ‘মাটিতে পুঁতে ফেলার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতীক বচ্চনের সহকারীর বরাতে জানা গেছে, গত ৫ জানুয়ারি প্রথমবারের মতো হুমকিমূলক ফোন আসে। তবে সেদিন ফোনটি রিসিভ করা হয়নি। পরদিন একটি বিদেশি নম্বর থেকে ফের ফোন করে স্পষ্টভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই পাঞ্জাবের মোহালি থানায় একটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, হুমকি দেওয়ার পরও গায়ককে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন বন্ধ হয়নি। সম্প্রতি অর্জু বিষ্ণোই নামের এক ব্যক্তি প্রতীকের সহকারীর কাছে একটি ভয়েস নোট পাঠান। সেখানে তিনি বলেন,
“এই বার্তাটি প্রতীককে পাঠিয়ে দেবেন। ওর হাতে মাত্র এক সপ্তাহ সময় আছে। আমরা ১০ কোটি টাকা চাই। না হলে অন্য দেশে চলে যেতে বলুন।”
মোহালি থানার পুলিশ সুপার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির উৎস, নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তায় অনুসন্ধান চলছে।
এর আগে বলিউড অভিনেতা সালমান খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। গত বছরের শেষ দিকে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনাও ঘটে। পরে গ্রেফতারের পর জানা যায়, হামলাকারীরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।
পরপর তারকা ব্যক্তিদের লক্ষ্য করে এ ধরনের হুমকির ঘটনায় ভারতে সংগঠিত অপরাধচক্রগুলোর তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন