ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন নিয়ে বেশ সরগরম বি-টাউন। এমন সময় সামাজিক মাধ্যমে এক সতর্কতামূলক পোস্ট দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন প্রেমিকা। ওই পোস্টকে ঘিরেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দিশা পাটানি। এই গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট আলোচনায় আসে। পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করলেও দিয়েছেন একটি গুরুতর ইঙ্গিত, যা ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোনি কৌর তার পোস্টে লেখেন, বিষয়টি শুধু এইচআইভি (HIV) বা যৌনবাহিত রোগের মধ্যে সীমাবদ্ধ নয়; কিছু মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার সঙ্গে শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম না থাকলেও নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করছেন, সোনি কৌরের এই পোস্টটি তালবিন্দর সিং সিধুকেই উদ্দেশ করে লেখা। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, দিশার কথিত নতুন এই বিশেষ বন্ধুকে ঘিরে কি সত্যিই কোনো গুরুতর অভিযোগ রয়েছে? যদিও এসব বিতর্কের মাঝেও দিশা পাটানি কিংবা তালবিন্দর সিং সিধু—এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকেই এই প্রেম গুঞ্জনের সূত্রপাত বলে জানা যায়। ওই অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ উপস্থিতি অনেকের নজর কাড়ে। তবে এই প্রেমের জল্পনার মধ্যেই তালবিন্দরের প্রাক্তন প্রেমিকার বিতর্কিত পোস্ট নতুন করে প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ