ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে ধানুশ-মৃণাল

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬

ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে ধানুশ-মৃণাল

গত কয়েক মাস ধরেই দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন আরও এক ধাপ এগিয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। সব কিছু ঠিক থাকলে ভালোবাসা দিবসে চার হাত এক হতে পারে ।

ভারতীয় গণমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ ও মৃণাল ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করছেন। বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। যদিও এ তারকা জুটি এখনও বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন।

গত বছর মুক্তিপ্রাপ্ত মৃণালের সিনেমা ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধানুশ। সেই থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এরপর মৃণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তারা একে অপরের হাত ধরে হাসিমুখে কথা বলছেন। এছাড়া ধানুশের ‘তেরে ইশক মে’-এর র‍্যাপ-আপ পার্টিতেও মৃণালের উপস্থিতি নজর কেড়েছিল।

তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে শুরু হয়ে পরে ভালোবাসায় পরিণত হয়।

এর আগে দক্ষিণী কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ধানুশ। তারা ২০২২ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২৪ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

মৃণাল ঠাকুর বর্তমানে তার আসন্ন সিনেমা ‘ডাকাত’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আদিভি শেষ এবং অনুরাগ কাশ্যপ। সিনেমাটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে ধানুশ-মৃণাল

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ