ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
প্রতিকি অনশন কর্মসূচী

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পে-কমিশনের রিপোর্ট দাখিলের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি বিভিন্ন দফতরের কর্মচারীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নীলফামারী প্রেসক্লাবের সামনে জুলাই স্মৃতি স্তম্ভে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন সরকারি চাকুরিজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য মো. মনিরুজ্জামান মনির। এ সময় জেলার ছয় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১১–২০ গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পে-কমিশন গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এর রিপোর্ট দাখিল করা হয়নি।

এ পরিস্থিতিতে জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান কর্মচারীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পে-কমিশনের রিপোর্ট দাখিলের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি বিভিন্ন দফতরের কর্মচারীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নীলফামারী প্রেসক্লাবের সামনে জুলাই স্মৃতি স্তম্ভে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন সরকারি চাকুরিজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান এবং কেন্দ্রীয় সদস্য মো. মনিরুজ্জামান মনির। এ সময় জেলার ছয় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১১–২০ গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পে-কমিশন গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এর রিপোর্ট দাখিল করা হয়নি।

এ পরিস্থিতিতে জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান কর্মচারীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ