ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনট গোসাইবাড়ী ইউনিয়ন রিক্সা-ভ্যান শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

ধুনট গোসাইবাড়ী ইউনিয়ন রিক্সা-ভ্যান শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা
ইউনিয়ন রিক্সা-ভ্যান শ্রমিক দলের আংশিক কমিটি।

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠন গোসাইবাড়ী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবগঠিত এই আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলো নিচে দেওয়া হলো, সভাপতি: লিখন সরকার, সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক: সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক: রবিউল হাসান।

গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক রিপন মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু। এছাড়াও উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক আয়নাল হক ভুটুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ধুনট উপজেলায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনট গোসাইবাড়ী ইউনিয়ন রিক্সা-ভ্যান শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠন গোসাইবাড়ী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবগঠিত এই আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলো নিচে দেওয়া হলো, সভাপতি: লিখন সরকার, সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক: সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক: রবিউল হাসান।

গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ মুরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক রিপন মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু। এছাড়াও উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক আয়নাল হক ভুটুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ধুনট উপজেলায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ