ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপায় গণভোট সচেতনতায় কনসার্টের আয়োজন

মো.হামিদুল ইসলাম
মো.হামিদুল ইসলাম
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

গলাচিপায় গণভোট সচেতনতায় কনসার্টের আয়োজন

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ ৩৪ বছর পর দেশের মানুষ আবারও গণভোটে অংশগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি জনগণ গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিজস্ব মতামত জানাতে পারবে।

এই প্রেক্ষাপটে জনগণের মধ্যে গণভোট, নাগরিক অধিকার, সংবিধান পরিবর্তন ও শাসনব্যবস্থার সংস্কার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকাল ৪টা ০০ মিনিটে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কনসার্টে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

গণভোট প্রচারে আয়োজিত এই কনসার্টে সংগীত ও বিনোদনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বনি আমিন, উত্তরাঞ্চলের অভিনেতা সামিউল রহমান ভূঁইয়া ওরফে ভাইসাব, দক্ষিণবঙ্গের কণ্ঠশিল্পী টুম্পা, আরিশা তামান্না এবং ওহিদুল রাহাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সিনিয়র কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইয়া হাদিয়া সোনামনি ও আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গলাচিপা উপজেলার পরিচিতি তুলে ধরা হয়। এছাড়া শহীদ আবরার ফাহাদের মায়ের সাক্ষাৎকার এবং জুলাই যোদ্ধা আনাসের মায়ের বক্তব্যের ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগ ও সচেতনতা সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান বলেন, “জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা, সাংবিধানিক অধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে গণভোট, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে সচেতন করে তুলতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও গণসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গলাচিপায় গণভোট সচেতনতায় কনসার্টের আয়োজন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ