ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরকলে বিজিবির অভিযানে ৭২৪ বোতল ঔষধ ও সেগুন কাঠ জব্দ

ইমরান হোসেন
ইমরান হোসেন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

বরকলে বিজিবির অভিযানে ৭২৪ বোতল ঔষধ ও সেগুন কাঠ জব্দ
পাচার কালে বিপুল পরিমান ইউনানী ওষুধ জব্দ।

আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোরে বরকলের ছোট হরিনা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রথম অভিযানে ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ছোট হরিনা বাজারের অপজিটে আমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মালিকবিহীন অবস্থায় ইউনানী ঔষধালয় কোম্পানির তৈরি ৭২৪ বোতল পুদিনা সিরাপ উদ্ধার করা হয়।

একই তারিখে ভোর ০৫:৩০ ঘটিকায় ছোট হরিনা বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিজিবি ৫১ লগ সেগুন গোল কাঠ উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের পরিমাণ মোট ৮৪ ঘনফুট এবং এর আনুমানিক বাজারমূল্য ৭,০১,৫২৯ টাকা।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরকলে বিজিবির অভিযানে ৭২৪ বোতল ঔষধ ও সেগুন কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোরে বরকলের ছোট হরিনা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রথম অভিযানে ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অপারেশন অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ছোট হরিনা বাজারের অপজিটে আমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মালিকবিহীন অবস্থায় ইউনানী ঔষধালয় কোম্পানির তৈরি ৭২৪ বোতল পুদিনা সিরাপ উদ্ধার করা হয়।

একই তারিখে ভোর ০৫:৩০ ঘটিকায় ছোট হরিনা বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিজিবি ৫১ লগ সেগুন গোল কাঠ উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের পরিমাণ মোট ৮৪ ঘনফুট এবং এর আনুমানিক বাজারমূল্য ৭,০১,৫২৯ টাকা।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ