ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ-নেপাল অষ্টম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ-নেপাল অষ্টম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও নেপালের মধ্যে অষ্টম (৮ম) বাণিজ্য সচিব পর্যায়ের সভা ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, এবং নেপালের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব ড. রাম প্রসাদ ঘিমি

সভায় মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন বিষয়গুলো আলোচনা হয়েছে। উভয় দেশ একমত হয়েছেন যে ৩ মাসের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA)‑এর ড্রাফট টেক্সট, Rules of Origin এবং পণ্যের তালিকা চূড়ান্ত করতে একটি ট্রেড নেগোসিয়েটিং কমিটির সভা ডাকা হবে। বাংলাদেশ প্রস্তাব দিয়েছে প্রাথমিকভাবে সীমিত সংখ্যক পণ্য দিয়ে PTA কার্যকর করা, পরে ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে।

দুই দেশের সচিবেরা ট্যারিফ ও নন‑ট্যারিফ বাধা হ্রাস, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, এবং পেমেন্ট ব্যবস্থার সহজীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া ব্যবসায়ী, পেশাজীবী ও পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করার ওপরও একমত হয়েছে, যা ব্যবসা ও পেশাগত যাতায়াত বাড়াবে।

পরিবহন ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর ও রেল যোগাযোগ সম্প্রসারণ, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, এবং ট্রানজিট সুবিধা কার্যকর করা হবে। পাশাপাশি Sanitary & Phytosanitary (SPS) এবং Technical Barriers to Trade (TBT) সংক্রান্ত সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় এসেছে। পর্যটন উন্নয়ন, বিমানের যোগাযোগ সম্প্রসারণ এবং বিনিয়োগ সুযোগ প্রসারের ওপর অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া বাংলাদেশ–নেপাল–ভারত ত্রিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার সম্ভাবনাও আলোচ্য হয়েছে। ভবিষ্যতে নবম বাণিজ্য সচিব পর্যায়ের সভা নেপালে আয়োজনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সভার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও শক্তিশালী হবে। ফলে বাংলাদেশ এবং নেপালের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘমেয়াদি ভাবে দৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ-নেপাল অষ্টম বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ