ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম
চিত্র : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, জনপ্রিয় নাম হিরো আলম, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সংবাদমাধ্যমকে তিনি তিনটি বিশেষ কারণ জানিয়েছেন।

হিরো আলম বলেন, প্রথম কারণ হলো শিক্ষাগত যোগ্যতার অভাব। তিনি বলেন, “কিছু লোক বলে আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাই আমি সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না।”

দ্বিতীয় কারণ হলো আর্থিক সীমাবদ্ধতা। হিরো আলম বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করতে অনেক টাকা-পয়সা প্রয়োজন। যা আগে ছিল, তা দিয়ে করেছি। এখন আর এত টাকা-পয়সা নেই। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকব।”

তৃতীয় কারণ হিসেবে হিরো আলম উল্লেখ করেন নির্বাচনের পরিবেশের অনিশ্চয়তা। তিনি বলেন, “হঠাৎ নির্বাচনের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। নতুন ভোটারদের জন্য এবার সুষ্ঠু ভোটের সুযোগ তৈরি হবে।”

এর আগে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। যদিও ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে মনোনয়নপত্র জমাদানের বিষয়ে অনিশ্চয়তা কেটে গেছে, হিরো আলম শেষ পর্যন্ত ভোটে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, জনপ্রিয় নাম হিরো আলম, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন না। সংবাদমাধ্যমকে তিনি তিনটি বিশেষ কারণ জানিয়েছেন।

হিরো আলম বলেন, প্রথম কারণ হলো শিক্ষাগত যোগ্যতার অভাব। তিনি বলেন, “কিছু লোক বলে আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাই আমি সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না।”

দ্বিতীয় কারণ হলো আর্থিক সীমাবদ্ধতা। হিরো আলম বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করতে অনেক টাকা-পয়সা প্রয়োজন। যা আগে ছিল, তা দিয়ে করেছি। এখন আর এত টাকা-পয়সা নেই। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকব।”

তৃতীয় কারণ হিসেবে হিরো আলম উল্লেখ করেন নির্বাচনের পরিবেশের অনিশ্চয়তা। তিনি বলেন, “হঠাৎ নির্বাচনের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। নতুন ভোটারদের জন্য এবার সুষ্ঠু ভোটের সুযোগ তৈরি হবে।”

এর আগে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। যদিও ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে মনোনয়নপত্র জমাদানের বিষয়ে অনিশ্চয়তা কেটে গেছে, হিরো আলম শেষ পর্যন্ত ভোটে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ