দেশের বাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা কার্যকর হলে ভালো মানের সোনার দাম প্রথমবারের মতো দুই লাখ ৩৪ হাজার টাকা ছাড়াবে। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে চার হাজার ৬২০ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন