তামিম ইকবালকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তার মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন খেলোয়াড়রা। পরিস্থিতি সামাল দিতে নাজমুলকে শোকজ নোটিশ দিয়েছে বিসিবি এবং একই সঙ্গে ক্রিকেটারদের উদ্দেশে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে বোর্ড।
বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার পর বৃহস্পতিবার ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় দুপুর ১টায় মাঠে নামে না কোনো দল। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে পর্ব শুরুর কথা থাকলেও এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে ক্রিকেটাররা খেলা বর্জনের ঘোষণা দেন। বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড় থাকেন।
সূত্র জানায়, বোর্ডের পক্ষ থেকে নাজমুল ইসলামকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ক্রিকেটাররা পরিচালক পদ থেকে তার সম্পূর্ণ পদত্যাগের দাবিতে অটল রয়েছেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তিনি মন্তব্য করেন, খেলোয়াড়রা যদি গিয়ে কিছুই করতে না পারে, তাহলে তাদের পেছনে কোটি কোটি টাকা খরচের ব্যাখ্যা কী। এমনকি তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, তাহলে তো প্রতি বারই বলা যায়—খেলতে পারোনি, তাই তোমাদের পেছনে যে খরচ হয়েছে, সেটি ফেরত দাও।
এই মন্তব্যের পর ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খেলোয়াড়রা প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন এবং তা না হলে বিপিএলের ম্যাচ না খেলার আল্টিমেটাম দেন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য তারা আবারও দুঃখ প্রকাশ করছে। বিসিবি জানায়, পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় বোর্ড বদ্ধপরিকর এবং নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এম নাজমুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে খেলা বয়কটের ঘোষণা দেওয়া ক্রিকেটারদের উদ্দেশে বিসিবি জানায়, বিপিএলের ২০২৬ আসর শেষ পর্যায়ে রয়েছে এবং এটি দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বোর্ড বিশ্বাস করে, খেলোয়াড়রাই বিপিএল ও বিসিবির সব ক্রিকেটীয় কার্যক্রমের প্রধান শক্তি। তাই ক্রিকেটারদের পেশাদারিত্ব বজায় রেখে বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন