সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ব্যবস্থাপনায় অস্থায়ী একাডেমিক ভবন-৩ সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
ছাত্রদের গ্রুপে অর্থনীতি বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের মধ্যে ফাইনাল ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রীদের গ্রুপে ম্যানেজমেন্ট বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা ছাত্র ও ছাত্রী গ্রুপে আলাদাভাবে মোট ১০টি টিমে অংশগ্রহণ করে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ৪ জানুয়ারি ২০২৬ তারিখে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোছা. জান্নাতুল মাওয়া মুন, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. জাবেদ ইকবালসহ কমিটির অন্যান্য সদস্যরা। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন