ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশ না খেলাতেও বিসিবির কোনো ক্ষতি নেই

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশ না খেলাতেও বিসিবির কোনো ক্ষতি নেই
চিত্র : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে, বিকল্প ভেন্যু না হলে তারা অংশ নেবে না।

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিসিবির কোনো লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না।”

তবে তিনি স্পষ্ট করেছেন, ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। কারণ বিশ্বকাপে অংশ নিলে তারা ম্যাচ ফি, ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারসহ বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক আয় পেতেন। খেলতে না পারলে এসব সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা।

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও বিসিবি জানিয়েছে, বোর্ডের আর্থিক দিক থেকে কোনো সমস্যা হবে না; বিষয়টি মূলত খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতির সঙ্গে সম্পর্কিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশ না খেলাতেও বিসিবির কোনো ক্ষতি নেই

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে, বিকল্প ভেন্যু না হলে তারা অংশ নেবে না।

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিসিবির কোনো লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না।”

তবে তিনি স্পষ্ট করেছেন, ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা। কারণ বিশ্বকাপে অংশ নিলে তারা ম্যাচ ফি, ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারসহ বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক আয় পেতেন। খেলতে না পারলে এসব সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা।

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও বিসিবি জানিয়েছে, বোর্ডের আর্থিক দিক থেকে কোনো সমস্যা হবে না; বিষয়টি মূলত খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতির সঙ্গে সম্পর্কিত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ