ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সৌদি-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

সৌদি-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
চিত্র : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সতর্ক করেছে ইরান। ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে কঠোর পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তেহরান আঞ্চলিক দেশগুলোকে স্পষ্টভাবে অবহিত করেছে যে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক অভিযানের জবাব ওই দেশগুলোর ভেতরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার মাধ্যমে দেওয়া হবে। একই সঙ্গে এসব দেশকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইরান।

ওই কর্মকর্তা আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, আরাগচি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে জানিয়েছেন, ইরান যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরানে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই অভিযানের সময় ও পরিধি এখনো চূড়ান্ত হয়নি। একই সূত্র জানায়, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানে শাসনব্যবস্থার পতন বা মার্কিন হস্তক্ষেপের সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের জেরে গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের আন্দোলনের মধ্য দিয়ে যে বিক্ষোভ শুরু হয়, তা অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে সহিংস রূপ নেয়। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী এবং ১৪৭ জন নিরাপত্তা কর্মীসহ সরকার-সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর তথ্য যাচাই করেছে। তবে মঙ্গলবার একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

এর মধ্যেই বুধবার এই বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান। মানবাধিকার সংগঠনগুলোর মতে, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সি বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজকের মধ্যেই কার্যকর হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, পেশায় দোকানদার সোলতানিকে গত ৮ জানুয়ারি তেহরানের উপকণ্ঠ কারাজ শহর থেকে গ্রেপ্তার করা হয় এবং মাত্র তিন দিনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সৌদি-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ