ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

কালিয়ায় স্বাধীন প্রেসক্লাবের শুভ উদ্বোধন,

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

কালিয়ায় স্বাধীন প্রেসক্লাবের শুভ উদ্বোধন,

নড়াইলের কালিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কালিয়া স্বাধীন প্রেসক্লাব। এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু

প্রধান অতিথির বক্তব্যে স. ম. ওহিদুজ্জামান মিলু বলেন, “গণতন্ত্র ও সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের কলম হতে হবে সত্যের পক্ষে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার এবং সাধারণ মানুষের ন্যায্য দাবি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায় রাব্বী কামাল, কালিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা এবং কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব সরদার আর্মি স্টং।

বক্তারা বলেন, একটি স্বাধীন প্রেসক্লাব এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন এই প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকতা আরও পেশাদার ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কালিয়া স্বাধীন প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ উজ্জল শেখ, সহ-সভাপতি হন মামুন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেহেদী হাসান।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “কালিয়া স্বাধীন প্রেসক্লাব সব সময় সত্য ও জনস্বার্থের পক্ষে থাকবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আমরা নৈতিক সাংবাদিকতা চর্চা করব।” তিনি আরও বলেন, “এই প্রেসক্লাব তরুণ ও নতুন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এবং কালিয়ার মানুষের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়ায় স্বাধীন প্রেসক্লাবের শুভ উদ্বোধন,

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ