ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আ.লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

আ.লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান
চিত্র : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর এই যোগদান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন—ভোলাহাট ১নং (ভোলাহাট) ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, তারা বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন। উপজেলা বিএনপি সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুন নেতাদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আ.লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর এই যোগদান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন—ভোলাহাট ১নং (ভোলাহাট) ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, তারা বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিচ্ছেন। উপজেলা বিএনপি সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুন নেতাদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ