ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নয়নতারার সিনেমা দেখতে এসে ভক্তের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬

নয়নতারার সিনেমা দেখতে এসে ভক্তের মৃত্যু

দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী এবং নয়নতারা অভিনীত তেলেগু ছবি ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। তবে সিনেমার সফলতার আনন্দের মধ্যেই এসেছে এক দুঃখজনক সংবাদ। প্রেক্ষাগৃহে প্রিয় তারকার সিনেমা উপভোগ করতে গিয়ে এক ভক্তের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হায়দরাবাদের কুকাটপল্লির অর্জুন থিয়েটারে সোমবার এই ঘটনা ঘটে। সিনেমা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই দর্শক। পুলিশের ধারণা, সিনেমা দেখার সময় হার্ট অ্যাটাকের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। হল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। তারা জানিয়েছেন, “সাধারণত ভৌতিক বা উত্তেজনাপূর্ণ সিনেমা দেখার সময় হার্ট অ্যাটাকের খবর পাওয়া যায়। কিন্তু এটি একটি পারিবারিক গল্পের ছবি (ফ্যামিলি ড্রামা) হওয়ায় এমন ঘটনা সবাইকে হতবাক করেছে।”

ভক্তের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকেই থিয়েটারের উচ্চ শব্দমাত্রাকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। নেটিজেনরা দাবি করছেন, সম্প্রতি সিনেমার সাউন্ড এফেক্টের মাত্রা এতটাই বেশি যে তা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। একজন লিখেছেন, “দয়া করে থিয়েটারে সাউন্ড ডিবি পরীক্ষা করুন। সাম্প্রতিক সিনেমাগুলোতে সাউন্ড এফেক্টের মাত্রা ঠিক নেই।”

‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ ছবির মাধ্যমে দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। সিনেমাটি মুক্তির মুহূর্ত পর্যন্ত ৩০ কোটির বেশি ব্যবসা করেছে এবং ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নয়নতারার সিনেমা দেখতে এসে ভক্তের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ