দীর্ঘদিন ধরেই বলিউডে কানাঘুষা শোনা যাচ্ছিল যে ভারতীয় ব্যবসায়ী স্যাম মার্চেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সম্প্রতি সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। মুম্বাইয়ে তৃপ্তিকে কথিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে স্কুটারে করে তৃপ্তিকে পৌঁছে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন স্যাম মার্চেন্ট। অনুষ্ঠানে তৃপ্তি কালো রঙের পোশাকে উপস্থিত ছিলেন এবং গাঢ় রঙের ডেনিম জ্যাকেট পরে ছিলেন। স্যাম ছিলেন কালো টি-শার্টে।
২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে তৃপ্তির ঘনিষ্ঠতা বাড়তে থাকে স্যামের সঙ্গে। যদিও এখন পর্যন্ত দুজনের কেউই তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি বা নিশ্চিত করেননি।
অভিনেত্রীকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধাড়ক ২’ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী দিনে তৃপ্তিকে দেখা যাবে শহীদ কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘ও রোমিও’-তে। এ ছবিতে তৃপ্তি ও শহীদ ছাড়াও অভিনয় করেছেন নানা পাটেকার, দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া এবং অবিনাশ তিওয়ারি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন