ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শৈতপ্রবাহে সাধারণ মানুষের পাশে বিএনপি: ঘোড়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

ছবি: নববাণী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে সারাদেশে চলমান তীব্র শৈতপ্রবাহে সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম শর্না। তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শীতের এই কঠিন সময়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আয়োজকরা জানান, তীব্র শৈতপ্রবাহে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই বিএনপির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত ফ্রি চিকিৎসাসেবা চালুর দাবি জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শৈতপ্রবাহে সাধারণ মানুষের পাশে বিএনপি: ঘোড়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে সারাদেশে চলমান তীব্র শৈতপ্রবাহে সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম শর্না। তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শীতের এই কঠিন সময়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

আয়োজকরা জানান, তীব্র শৈতপ্রবাহে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই বিএনপির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত ফ্রি চিকিৎসাসেবা চালুর দাবি জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ