কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার গুলিতে আফনান (৭) নামে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফনান একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় আরসা ও বিদ্রোহী বাহিনীর ছোড়া গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে এসে পড়ে। এতে আফনান ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিশু নিহতের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় জনগণ প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে বিজিবির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন। একই সঙ্গে বিএনপি ও জামায়াতের মনোনীত উখিয়া-টেকনাফ-৪ আসনের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থলে এসে শান্তির বার্তা দেন।
পরে প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী এবং বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর সঙ্গে স্থানীয়দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা শেষে জনগণকে দিকনির্দেশনা দেওয়া হয় এবং শান্ত থাকার অনুরোধ জানানো হয়। এর পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৫৩ জন রোহিঙ্গা বিদ্রোহী ও আরসা সদস্যকে আটক করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন