ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করার পর এবার নিজের বর্তমান সময় কাটানোর অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তাহসান জানান, বর্তমানে তিনি একা একা দেশ ও দেশের বাইরে ভ্রমণ করছেন। এই সময়টা কাটছে মূলত ঘোরাঘুরি ও বই পড়ার মধ্য দিয়েই।
নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরে তাহসান বলেন, “ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”
শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তিনি ভালো নেই বলে জানান এই শিল্পী। তাহসানের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তবে এর প্রকৃত কারণ আপাতত প্রকাশ্যে আনতে চান না তিনি।
এই কারণেই ফোনে কথা বলার পরিবর্তে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও জানিয়েছেন তাহসান।
ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, “দোয়া করবেন, যেন এই কঠিন সময়টা আমি দ্রুত পার করতে পারি।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন