সিলেট মহানগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযানে ১০ জন হকারকে আটক করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, যানজট নিরসন ও নগরীর শৃঙ্খলা বজায় রাখতে সিলেট মহানগরীর সড়ক ও ফুটপাতে হকারি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীরপাড় এলাকায় অস্থায়ী হকার্স মার্কেট উন্নত করা হয়েছে এবং সেখানে নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে অনেক হকার সেখানে ব্যবসা শুরু করলেও কিছু হকার এখনো রাস্তা ও ফুটপাত ছাড়তে অনীহা প্রকাশ করছেন।
এ অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও কালিঘাট রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ১০ জন হকারকে আটক করা হয় এবং তাদের পণ্যসামগ্রী জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।
রাতের অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। তাকে সহযোগিতা করেন মহানগর পুলিশের সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অপরদের মোট ২০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করে ছেড়ে দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন