কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পেকুয়া ও কুতুবদিয়া থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পেকুয়া থানা পরিদর্শন শেষে ১০ জানুয়ারি পেকুয়া উপজেলা মিলনায়তনে শহীদ ওয়াসিম আকরামের গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আকতার নিলয়, পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন সোহেলসহ ‘দ্য রেড জুলাই পেকুয়া’ টিমের সদস্যরা।
গ্রাফিতি উন্মোচনের আগে পুলিশ সুপার শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন