ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল বলেছেন, এ আসনে নির্বাচিত হতে পারলে ৫ আগস্টের গণবিপ্লবের চেতনা ধারণ করে কাজ করবেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আল ফারুক আব্দুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি এ অঞ্চলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি জানান, কৃষি খাতকে সুরক্ষিত রেখে বাণিজ্যিক ভিত্তিতে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি চিলাহাটি স্থলবন্দর চালুকরণ, নীলফামারী জেলার সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার মহাসড়ক ও রেলপথ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।

এ ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর শাখার আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল বলেছেন, এ আসনে নির্বাচিত হতে পারলে ৫ আগস্টের গণবিপ্লবের চেতনা ধারণ করে কাজ করবেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আল ফারুক আব্দুল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি এ অঞ্চলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি জানান, কৃষি খাতকে সুরক্ষিত রেখে বাণিজ্যিক ভিত্তিতে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। পাশাপাশি চিলাহাটি স্থলবন্দর চালুকরণ, নীলফামারী জেলার সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার মহাসড়ক ও রেলপথ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।

এ ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শহর শাখার আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জরুল আলম সিয়াম, ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ