ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শামা ওবায়েদের

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শামা ওবায়েদের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের সব অর্জনই বৃথা হয়ে যাবে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে—সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সবকিছুই অর্থহীন হয়ে পড়বে।

শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমাদের ভাই-বোনদের রক্ত, আবু সাঈদ, মুগ্ধসহ দেশপ্রেমিক হাদিদের আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে। তবে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আগামী দিনে কোন দল রাষ্ট্রক্ষমতায় আসবে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়। বিশেষ মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

শামা ওবায়েদ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শামা ওবায়েদের

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের সব অর্জনই বৃথা হয়ে যাবে। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে—সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সবকিছুই অর্থহীন হয়ে পড়বে।

শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমাদের ভাই-বোনদের রক্ত, আবু সাঈদ, মুগ্ধসহ দেশপ্রেমিক হাদিদের আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে। তবে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আগামী দিনে কোন দল রাষ্ট্রক্ষমতায় আসবে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়। বিশেষ মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

শামা ওবায়েদ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ