ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজ প্রকাশ হচ্ছে ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

আজ প্রকাশ হচ্ছে ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (৮ জানুয়ারি) প্রকাশ হতে যাচ্ছে। গত ৩ জানুয়ারি শনিবার দেশজুড়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং এটি কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে (https://acas.edu.bd) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ১ ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কেন্দ্রে অংশ নিয়েছিলেন ৬ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন, "সম্মিলিত পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে সারাদেশের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা, তথ্যসেবা এবং স্বাস্থ্য নিরাপত্তাসহ সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করেছি।"

এবারের কৃষি গুচ্ছে অন্তর্ভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার্থীরা আজ বিকেল থেকেই নির্ধারিত পোর্টালে লগইন করে তাদের প্রাপ্ত নম্বর ও মেধা তালিকা দেখতে পারবেন। মেধা তালিকার ভিত্তিতে পরবর্তীতে ভর্তি কার্যক্রমের তারিখ ও নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আজ প্রকাশ হচ্ছে ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ