আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বিসিবি। সংস্থাটি স্পষ্ট করেছে, বাংলাদেশ দলের টুর্নামেন্টে পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে বিসিবির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি বাংলাদেশ দলের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আইসিসি আশ্বস্ত করেছে। এতে করে বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ নিয়ে গঠনমূলক আলোচনার পথ উন্মুক্ত রয়েছে বলে মনে করছে বিসিবি।
সম্প্রতি গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, এ বিষয়ে আইসিসি নাকি বিসিবিকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দিয়েছে এবং ভারতে খেলতে বাধ্য থাকার কথা জানিয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বোর্ডের যোগাযোগের প্রকৃতি ও বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে বিসিবি আরও জানায়, আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা অব্যাহত রাখা হবে, যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।
এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বোর্ড দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার একটি ভার্চুয়াল বৈঠক নিয়ে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি এবং ভারতে খেলতে না এলে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে। তবে বিসিবির বক্তব্য অনুযায়ী, এ ধরনের দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন