বগুড়ার ধুনট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে আটক করা হয়েছে।
রোববার গভীর রাতে ধুনট থানা পুলিশের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্র জানায়, আটককৃতদের মধ্যে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত মোট ১৪ জন, নিয়মিত মামলার ১ জন এবং পূর্ববর্তী মামলার ৫ জন আসামি রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক, এফআইআরভুক্ত ও অন্যান্য অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। অভিযান শেষে সকল আসামিকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন