বগুড়ার ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধুনট পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, “বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর দল নয়। বিএনপি এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের দল। আমরা বিশ্বাস করি—এই দেশ সবার, অধিকারও সবার।” তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানই বিএনপির রাজনীতির মূল শক্তি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বেই ধুনটে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় ধুনট পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন