ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্বর্ণের দাম ভরিতে ২২১৬ টাকা বৃদ্ধি

মাসুদ রানা :
মাসুদ রানা :
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬

স্বর্ণের দাম ভরিতে ২২১৬ টাকা বৃদ্ধি
চিত্র : সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। ঘোষিত নতুন মূল্য আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুস ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি এলো।

বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হারে পার্থক্য হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্বর্ণের দাম ভরিতে ২২১৬ টাকা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। ঘোষিত নতুন মূল্য আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুস ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি এলো।

বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হারে পার্থক্য হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ