বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে শওকত স্বপন মনোনীত হয়েছেন।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় নীলফামারী সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি সাবেক সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারি সেলিম উদ্দিন। তিনি ২০২৬ সেশনের জন্য কলেজ সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমানকে শপথ পাঠ করান এবং উপস্থিত সাথীদের পরামর্শক্রমে সেক্রেটারি হিসেবে শওকত স্বপনকে মনোনয়ন দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার দপ্তর সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের দর্পণ। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির তাদের সাথী হিসেবে পাশে থাকবে। পাশাপাশি তারা একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন