ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬

মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় আর কোনো সামরিক হামলা চালানো হবে না।

অপরদিকে আটককৃত নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হবে। যুক্তরাষ্ট্রের আদালতেই তার বিচার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মাইক লি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন যে, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর হামলার প্রয়োজন নেই। তিনি আরও উল্লেখ করেন, মাদুরোকে আটক করার ওয়ারেন্ট বাস্তবায়নে যেসব সদস্য অংশ নিয়েছিলেন, তাদের সুরক্ষার জন্যই ভেনেজুয়েলায় মধ্যরাতে হামলা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য পরিচালনা করেন, যেখানে উৎপাদিত মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এ অভিযোগের ভিত্তিতে ২০২০ সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তার জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোকে আটক করেছে।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, মাদুরো আটক হওয়ায় ভেনেজুয়েলায় আর কোনো সামরিক হামলা চালানো হবে না।

অপরদিকে আটককৃত নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা হবে। যুক্তরাষ্ট্রের আদালতেই তার বিচার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মাইক লি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন যে, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর হামলার প্রয়োজন নেই। তিনি আরও উল্লেখ করেন, মাদুরোকে আটক করার ওয়ারেন্ট বাস্তবায়নে যেসব সদস্য অংশ নিয়েছিলেন, তাদের সুরক্ষার জন্যই ভেনেজুয়েলায় মধ্যরাতে হামলা চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য পরিচালনা করেন, যেখানে উৎপাদিত মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এ অভিযোগের ভিত্তিতে ২০২০ সালেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তার জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোকে আটক করেছে।

সূত্র: আলজাজিরা

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ