ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘বাড়াবাড়ি করলে ছাড় হবে না’ - মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

‘বাড়াবাড়ি করলে ছাড় হবে না’ - মিষ্টি জান্নাত
চিত্র : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। বিভিন্ন সময় দেওয়া তার মন্তব্য ও পোস্ট নিয়ে আলোচনা তৈরি হয়। এবারও তেমনই এক রহস্যময় ও কড়া বার্তায় আলোচনায় এলেন এই নায়িকা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, “যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।”

নাম উল্লেখ না করলেও এই বক্তব্যে কাউকে উদ্দেশ্য করেই তিনি সতর্কবার্তা দিয়েছেন—এমনটাই মনে করছেন ভক্ত-অনুরাগীরা। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে তৈরি হয় কৌতূহল।

পোস্টের মন্তব্যের ঘরে মিষ্টি জান্নাতের পাশে থাকার কথা জানিয়েছেন অনেকেই। একজন মন্তব্য করেন, “একদম ঠিক বলেছেন।” অন্য একজন লেখেন, “এত সাহস কার হলো? আমরা আছি তোমার সঙ্গে।”

এর আগেও গত ২২ ডিসেম্বর আরেকটি পোস্টে মিষ্টি জান্নাত লিখেছিলেন, “ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।” ধারাবাহিক এসব স্ট্যাটাসে নায়িকার মানসিক অবস্থার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকেই।

যদিও বরাবরের মতো এবারও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে বিরক্তি ও ক্ষোভ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘বাড়াবাড়ি করলে ছাড় হবে না’ - মিষ্টি জান্নাত

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ