ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে : আবু হেনা রনি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে : আবু হেনা রনি

দীর্ঘ ১৭ বছর পর বুধবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় একটি গণসংবর্ধনা অনুষ্ঠান। এতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়, যা দিনভর রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে ছিল।

এই জনসমাগমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যেই বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রসিকতার ছলে লেখেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে।”

রনির এই মন্তব্যে গত বছরের ৫ আগস্টের ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। ওই দিন গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। সে সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, যা স্মরণ করিয়েই রনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্যটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে প্রকাশের পরপরই রনির এই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—এই রসিকতার মধ্য দিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনই ফুটে উঠেছে।

উল্লেখ্য, আবু হেনা রনি এর আগেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছেন। সমসাময়িক ঘটনাকে রম্য ও কৌতুকের মাধ্যমে তুলে ধরার প্রবণতা তার ভক্তদের কাছে পরিচিত।

তারেক রহমানের দেশে ফেরা এবং তা ঘিরে জনসমাগম যেমন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকাদের মন্তব্যেও বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। আবু হেনা রনির এই মন্তব্যও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এরচেয়ে বেশি লোক হয়েছিল, আমাদের নেত্রীকে বিদায় দিতে : আবু হেনা রনি

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ