বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দিনটি পালিত হচ্ছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবে অংশ নিচ্ছেন। এবার বড়দিনের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
বিকেলে বড়দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন জয়া আহসান। ছবিতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বড়দিনের আবহে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন। পরনে ছিল হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। পাশে রাখা একটি টেডি বিয়ার, ঘরের কোণে সান্তা ক্লজ ও বড়দিনের গাছ—সব মিলিয়ে ছবিতে ছিল উৎসবের উষ্ণ আবেশ।
ছবিগুলো কোথা থেকে তোলা, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি অভিনেত্রী। তবে নেটিজেনদের ধারণা, কলকাতায় অবস্থান করেই বড়দিনের সাজে নিজেকে তুলে ধরেছেন তিনি। ছবির সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তাও দিয়েছেন জয়া আহসান। তিনি লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে।’
জয়া আহসানের এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার স্নিগ্ধ লুকের প্রশংসা করেছেন। একই সঙ্গে দেশে ও বিশ্বজুড়ে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে অভিনেত্রীর শান্তির আহ্বান ভক্তদের কাছে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায় আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন