আজ মঙ্গলবার ০৮সেপ্টেম্বর-২০২৬ খ্রি. তারিখ কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CHRDF)-এর উদ্যোগে এবং The Earth Society-এর সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান ও ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার।
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য যথাযথ অপসারণ জনিত সমস্যার কারণে ঝুঁকিতে আছে উখিয়ার পরিবেশ ও কৃষিজমির চাষাবাদ ব্যবস্থা। তার সমাধানের লক্ষ্যে অংশীজনদের পরামর্শ সভায় বক্তারা বলেন রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় বাড়ছে বর্জ্য ও প্লাস্টিক। বর্ষায় বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য ঢুকে পড়ছে স্থানীয় খাল, ড্রেন ও কৃষিজমিতে। এতে পানি চলাচল ব্যাহত ও বাঁধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের পাশাপাশি কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত ও ক্ষতির সম্মুখীন হচ্ছে ।
এ পরিস্থিতির সমস্যা সমাধানের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা, অপসারণ ও পরিবেশ সুরক্ষায় করণীয় নির্ধারণে অংশীজনেরা পরামর্শ দেন।
আলোচনায় বক্তারা আরো বলেন, শুধু বর্জ্য পরিষ্কার করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বর্জ্যের উৎসস্থলে নিয়ন্ত্রণ, নিয়মিত বর্জ্য অপসারণ, খাল-ড্রেন পরিষ্কার রাখা, জনসচেতনতা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের সহায়তা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও এনজিও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করা জরুরি।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন