নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা থানা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।”
তিনি বলেন, কিশোরদের অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা কিশোরদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নজরদারি বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন